সব জায়গায় যাচ্ছে আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছে', সৌমিত্রকে আক্রমণ অভিষেকের বাঁকুড়ার পাত্রসায়েরের পর এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে (Bishnupur BJP Candidate Soumitra Khan) কালো পতাকা দেখানো ও 'গো ব্যাক' স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গো ব্যক স্লোগান তুলতেই, বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের গঙ্গাজলঘাটি অঞ্চল কার্যালয়ে। তৃণমূলের ওই কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে নির্বাচনী প্রচার মিছিলের ডাক দেয় বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিছিল গঙ্গাজলঘাটির তৃণমূল অঞ্চল কার্যালয়ের সামনা সামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন। 'সৌমিত্র খাঁ গো ব্যাক স্লোগান'ও দিতে থাকেন তাঁরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।