২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের গলায় ফের 'ভয়ঙ্কর খেলা হবে' হুঙ্কার। বোলপুরে ডাকবাংলো স্টেডিয়াম মাঠে বেঙ্গল সুপার লিগে কোপা টাইগার দলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অনুব্রত। সেখানে সাংবাদিকদের সামনে অনুব্রত বলেন, 'এই খেলা শুরু হল। শেষ হবে ছাব্বিশের পর। ১০০ বার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে।' একইসঙ্গে সেখানে তাঁকে প্রশ্ন করা হয় একদিকে বাবরি মসজিদের শিলান্যাস আর অপরদিকে গীতাপাঠ, আসন্ন নির্বাচনে বাংলায় এর কতটা প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, 'ধর্ম নিয়ে কথা বলতে রাজি নই। খেলা হবে এটুকু বলতে পারি।'