ছটপুজোয় শহরে শব্দদানবের তাণ্ডব। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। কোথাও থানার নাকের ডগায়, কোথাও আবার হাসপাতালের সামনেই উৎসব পালনের নামে চলল নিষিদ্ধ বাজি ফাটানো।