জলপাইগুড়ির অলিন্দে রয়েছে গরুমারা জাতীয় উদ্যান। এবিপি আনন্দের 'বাংলা এক্সপ্রেস'-এর আজকের গন্তব্য বিশ্বখ্যাত এই জাতীয় উদ্যান। একদিকে জঙ্গল ও অন্যদিকে চা বাগান - সবুজ গালিচা যেন আদতেই চোখের আরাম। যেতে যেতেই দেখা মিলল ময়ূরের। গরুমারা জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ এক শৃঙ্গবিশিষ্ট গণ্ডার, আর তা দেখতেই এখানে ছুটে আসেন পর্যটকরা।