জলপাইগুড়িতে এসেই দেখা মিলল বাঁশের বিভিন্ন কারুকার্য। বাঁশের ঝুড়ি, বাঁশের কুলো, সরস্বতী পুজোর জন্য বাঁশের ছোট প্যান্ডেল - বাঁশ দিয়েও এত কিছু তৈরি করা যায়? সত্যি, না দেখলে যেন বিশ্বাসই হয় না। আজ এবিপি আনন্দের 'বাংলা এক্সপ্রেস' ঘুরে দেখল তেমনই এক দোকান, যেখানে এক তরুণ পড়াশোনার সঙ্গে সঙ্গে নিপুণভাবে চালিয়ে যাচ্ছে তার এই ব্যবসা। পড়াশোনার সঙ্গে সঙ্গেই শান দিচ্ছে নিজের শিল্পসত্তায়।