ABP Ananda LIVE : ১৮৮৭ সালে রাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজবাড়িটি স্থাপন করেন। যার নকশায় রয়েছে বাকিংহাম প্রাসাদের ছোঁয়া। লাল ইটের এই বিশাল প্রাসাদ একসময় ছিল রাজকীয় জীবন ও উৎসবের কেন্দ্র। কিন্তু এই রাজবাড়ি শুধু সৌন্দর্যের নয় এটা ছিল আধুনিকতার প্রতীক। কোচ রাজবংশের শাসনে কোচবিহার শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে গিয়েছিল এক সময়। আজ এই প্রাসাদটি নীরব, তবু দেওয়াল যেন এখনও কথা বলে। রাজা-রানির সেই দিনগুলো ইতিহাসের সেই স্মৃতি সবকিছু আজও বেঁচে আছে। কোচবিহার রাজবাড়ি শুধু একটা প্রাসাদ নয় এটা বাংলার ইতিহাসের একটা জীবন্ত অধ্যায়।