বেহালা ফ্রেন্ডসের পুজোর ( Behala Friends Durga Puja ) বয়স ৫৮ বছর। এবারের থিম, মার্গদর্শন।মা দুর্গার রূপকল্পকে খুঁজে পাওয়ার পথ, এই ভাবনাকেই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। উপকরণ হিসেবে লোহা ও আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করা হয়েছে। দার্শনিকতায় সেরা পুজো হিসেবে এবিপি আনন্দ-র শারদ আনন্দ সম্মানের শিরোপা জিতে নিল বেহালা ফ্রেন্ডস।