শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির ( Mallick Bari Bhawanipur ) দুর্গাপুজো। এবার ৯৯ বছরে পা। আনন্দ, ব্যস্ততার মাঝেও মন খারাপ ভবানীপুরের মল্লিকবাড়ির সদস্যদের। নবমী নিশি ( Durga Puja Navami ) পোহালেই উমা বিদায়ের ব্যস্ততা। এদিন সকালে চণ্ডীপাঠ হয়। এরপর অঞ্জলি দেন মল্লিক বাড়ির সদস্যরা।