উত্তর ২৪ পরগনার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তাঁর স্বামীর বিরুদ্ধে বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার অভিযোগ ও ছবি ভাইরাল হওয়ার পর বলেন, 'শেখর দেবনাথ এখানে কাজ করিয়েছেন। আমাদের এখানকার ছেলেদের দিয়ে লোল্যান্ডকে মাটি দিয়ে ভরাটের কাজ করিয়েছেন। এখানকার এক লোল্যান্ডকে মাটি দিয়ে ভরাট করে, তা উচু করে সেই জমি বিক্রি করবেন বলেই জানি। সেই কাজের জন্য যে গাড়ি চলত, তাতে আমাদের কিছু টাকা পাওনা ছিল। শেখর দেবনাথ এই ছবি তুলেছেন কি না, তা নিয়ে বিস্তারিত জানি না। যদি কোনও হিসেব নিকেশের বিষয় থাকে, সেক্ষেত্রে আপনাদের হাতে তথ্য তুলে দেওয়া যেতে পারে। আর তাতে আমি আমার স্বামী ও উপপ্রধানকে ডেকে নিতেও পারি।'