ABP Ananda LIVE : বিজেপিতে কামব্যাক, এবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে পৃথক ঘর পেলেন দিলীপ ঘোষ। ৬ জানুয়ারি রানাঘাট থেকে শুরু শমীক ভট্টাচার্য-দিলীপ ঘোষ কর্মসূচি। রানাঘাট, ব্যারাকপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেদিনীপুর, দুর্গাপুরে প্রাথমিকভাবে ৮ দিনের কর্মসূচি শমীক-দিলীপের। ফেব্রুয়ারি মাস থেকে পিকনিক, চা-চক্রে চলবে প্রচার, বিজেপি সূত্রে খবর। কলকাতায় থাকলে নিয়মিত সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে বসবেন দিলীপ ঘোষ। দলে দূরত্ব কমার পর শমীক, সুকান্ত, অমিতাভ চক্রবর্তীর সঙ্গে কাজ নিয়ে আলোচনা করছেন দিলীপ ঘোষ। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় কর্মসূচিতে বাড়তি গুরুত্ব দিতে পারেন দিলীপ ঘোষ, সূত্রের খবর।