'রাজ্যপালের অফিস যাদের যাদের মনে করেছে প্রাথমিকভাবে তাঁদের সঙ্গে কথা বলার দরকার, তাঁদেরই ডেকে পাঠিয়েছেন। রাজ্যপালের অধিকার আছে জানার, সেই অধিকার বলে উনি ডেকেছেন। উনি আচার্য, উনি ডাকতেই পারেন।' মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল। আজ বিকেল ৫টা নাগাদ রাজভবনে এই বৈঠক হওয়ার কথা।