CNG-সঙ্কটে গাড়ি চালকরা। সপ্তাহের প্রথম কাজের দিনে, ইএম বাইপাসের রুবি মোড়ে সায়েন্স সিটিগামী লেনে চালক বিহীন গাড়িকে রাস্তায় আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে শুরু হয় অবরোধ। মাধ্য়মিক পরীক্ষা চলাকালীন ব্যস্ত রাস্তায় তুমুল যানজট তৈরি হয়। বাস, গাড়ি আটকে পথ অবরোধের জেরে, চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রথমে সমাধান সূত্র বের করার চেষ্টা চালায় ট্রাফিক পুলিশ। গাড়ি চালকদের অভিযোগ, CNG-র জন্য রুবি মোড়ে পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ছে রোজ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও CNG মিলছে না। এর প্রতিবাদেই আজ রুবি মোড়ে পথ অবরোধ করেন গাড়ি চালকরা। মিনিট চল্লিশ পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।