কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলে কোন্দল রুখতে কড়া বার্তা দিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন কিছু বিষয়ে বেশি নজর দেওয়ার নির্দেশও। ঠিক কোন বিষয়ে বেশি নজর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর? তা নিয়ে কী জানালেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক? তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রী আমাদের পরিষ্কার বার্তা দিয়েছেন এসআইআর নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে। আমাদের নির্বাচন প্রক্রিয়ায় বাধা বিপত্তি তৈরি করার। সেইদিকে যেন আমরা বেশি করে নজর রাখি। অন্য ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে যাওয়া দরকার।'