বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তাই শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা, সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে ঝেঁপে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।