ইতিহাস, ঐতিহ্যের মেলবন্ধনে বেলুড় মঠে কুমারী পুজো। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারীপুজোর জন্য। এবারের কুমারী সীমন্তিনী ঘোষাল। বয়স ৫ বছর ৭ মাস। উমা রূপে পুজো করা হল হাওড়ার বাগনানের সীমন্তিনীকে।