হাতিবাগান সর্বজনীনের ( Hatibagan Sarbajanin ) পুজো এবার ৮৯ বছরে পা দিল। একটা উৎসবের নেপথ্যে কত মানুষের অবদান লুকিয়ে থাকে, সেটাই তুলে ধরা হয়েছে তাদের মণ্ডপে। পাড়ার বাড়িগুলিকে ব্যবহার করেই তৈরি হয়েছে প্যান্ডেল। থিমের নাম দোসর। মৈত্রী ভাবে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান ( ABP Ananda Sharad Samman ) উঠল হাতিবাগান সর্বজনীনের হাতে।