শুভশক্তির হাতে ক্ষমতা আসুক। 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস'-এর মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাক। সপ্তমীর সকালে কলকাতায় এসে ফের পরিবর্তনের আহ্বান জানালেন জগৎপ্রকাশ নাড্ডা। নাম না করে কটাক্ষ করলেন তৃণমূলকেও। এদিন সকালে প্রথমে হাওড়ার বেলিলিয়াস রোডে জুগনু অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এরপর তিনি চলে যান শোভাবাজার রাজবাড়িতে। সেখানে অঞ্জলি দেন। বেশকিছুক্ষণ কাটানোর পর তাঁর নিউ মার্কেট সর্বজনীননে যাওয়ার কথা রয়েছে।