ফের হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত জুটমিলের একাংশ। আজ ভোর পৌনে ৫টা নাগাদ ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লাগে। প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে গুদাম। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।