ফের হাওড়ায় আগুন। পাঁচলার রানিহাটির একটি কাগজ কলে ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। সেই সময় কাজ করছিলেন শ্রমিকরা। প্রচুর দাহ্য পদার্থ থাকায়, দ্রুত আগুনের গ্রাসে চলে যায় কাগজ কল। পুড়ে ছাই হয়ে যায় যন্ত্রপাতি। কোনও মতে বাইরে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন শ্রমিকরা। দমকলের ৫টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।