'আমি গর্বিত এক হিন্দু। সেভাবেই বড় হয়েছি। আশা রাখি কোনও মন্দির দর্শনও করতে পারব, আগামী কয়েকদিনের জন্য এখানে (ভারত) রয়েছি।' হাতে রাখির সুতো দেখিয়ে সুনকের সংযোজন, 'ক'দিন আগেই পরিবারের লোকজনের সঙ্গে রাখির উৎসব কাটিয়েছি। তাড়াহুড়োর মাঝে সেভাবে জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়নি, সুযোগ পেলেও সেটাও করার ভাবনা রয়েছে': ঋষি সুনক