আইপ্যাকে তল্লাশিকাণ্ডে সুপ্রিম কোর্টে ইডি। ইডি মামলায় পার্টি : মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভার্মা ও প্রিয়ব্রত রায়। ইডি মামলায় পার্টি : মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি সাউথ। ইডির অভিযোগ : ২৭৫২ কোটি টাকার কয়লা দুর্নীতিকাণ্ডে তদন্তে নামে ইডি। ইডির অভিযোগ : ২০ কোটির বেশি গেছে প্রতীক জৈনের কাছে, তার তদন্তে নামে ইডি। ইডির দাবি : জোর করে ঢুকে ইডি আধিকারিকদের হুমকি দেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি সাউথ। ইডির অভিযোগ : শুধু হুমকি নয়, ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নেওয়া হয়। ইডির অভিযোগ : তল্লাশির সময় যেগুলি সংগ্রহ করেছিল ইডি, সেগুলি ছিনিয়ে নেওয়া হয়। ইডির অভিযোগ : প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি চলাকালীন ইডিকে হুমকি দিয়ে তল্লাশি বন্ধ করে দেওয়া হয়।