পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম মল্লিকা দাস, ওই তরুণী আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। আজ সকালে ভাড়াবাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তরুণীর সহপাঠীরা