ABP Ananda LIVE : রাস্তা তৈরির কাজ শেষ হাওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ, ক্ষুব্ধ এলাকাবাসী । জামুরিয়ার আনন্দপুরে দুর্নীতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন স্থানীয়রা । রাস্তার জন্য ৮০ লক্ষ টাকার টেন্ডার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের । বরাদ্দ টাকা অনুযায়ী উন্নতমানের রাস্তা তৈরির দাবি এলাকাবাসীর । খবর পেয়ে রাস্তা নির্মানের কাজ দেখতে যান সভাধিপতি বিশ্বনাথ বাউরি । সভাধিপতিকে নিয়েই রাস্তার হাল দেখান গ্রামবাসীরা । রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতির হয়েছে, অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের । হিসাবে ভুল থাকার জন্যই এই সমস্যা, দাবি সভাধিপতি বিশ্বনাথ বাউরির