পার্থ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। মানিক থেকে অনুব্রত। বিভিন্ন দুর্নীতিকাণ্ডে ধৃত নেতা-মন্ত্রীদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । নেতাজি ইন্ডোরে বিজেপিকে নিশানা করে তিনি বললেন, ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরও কয়েকজন জেলে। আগামীদিনে যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন কোথায় থাকবেন, সেলে? দুর্নীতিতে জিরো টলারেন্সের নীতি থেকে কি সরে এল তৃণমূল? উঠছে প্রশ্ন।