ABP Ananda LIVE: নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করলেন মুখ্য়মন্ত্রী। হলদিয়ার জনসভা থেকে তিনি বললেন, 'মনে পড়ে লড়াইগুলোর সময়? বাপ-বেটা কোথায় ছিলেন? পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্য়ালেঞ্জ করে বলছি, সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিং করে, আপনারা নন্দীগ্রামে এই গণহত্য়া ঘটিয়েছিলেন।' পাশাপাশি, দুহাজার একুশ সালে তাঁকে নন্দীগ্রামে প্রতারণা করে হারানো হয়েছিল বলে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার।নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করলেন মুখ্য়মন্ত্রী। হলদিয়ার জনসভা থেকে তিনি বললেন, 'মনে পড়ে লড়াইগুলোর সময়? বাপ-বেটা কোথায় ছিলেন? পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্য়ালেঞ্জ করে বলছি, সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিং করে, আপনারা নন্দীগ্রামে এই গণহত্য়া ঘটিয়েছিলেন।' পাশাপাশি, দুহাজার একুশ সালে তাঁকে নন্দীগ্রামে প্রতারণা করে হারানো হয়েছিল বলে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার।