মালদা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'কেন্দ্রের সৌরবিদ্যুৎ প্রকল্পের সুফল পাচ্ছে দেশ। আমি চাই, পশ্চিমবঙ্গও ফ্রিতে সৌরবিদ্যুৎ পাক। সবকিছুতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গে না কারখানা হচ্ছে, না কৃষকদের কোনও সুবিধা হচ্ছে। মালদা, মুর্শিদাবাদের যুবকদের পেটের টানে ভিনরাজ্যে যেতে হচ্ছে। মালদায় আমচাষিদের জন্য কোনও উন্নয়ন করেনি তৃণমূল সরকার।'