ABP Ananda LIVE: 'আমি সব হারিয়ে ফেলেছি, আমার মনের অবস্থা আমি বলে বোঝাতে পারব না। সেই দিন হাসপাতাল থেকে একজন ফোন করে বলেন আপনার মেয়ে অসুস্থ। তাঁকে বারবার জিজ্ঞাসা করায় সে বলে আমি কি ডাক্তার? আমি বলতে পারিনা। তারপর সুপার বলেন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ওখানে আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, আমার মেয়ের মুখ দেখতে দেয়নি। সেদিন আমাদের খুব হেনস্থা হতে হয়েছিল । আমাদেরকে খুব চাপে রেখেছিল, মেয়ের গাড়িও ভাঙার চেষ্টাও করেছিল পুলিশ। খুব তাড়াহুড়ো করেছিল আমাদের বার করে দেওয়া জন্য। তখন ওদের বলি যে আমার মেয়ের গাড়িটা খুব প্রিয় ছিল দয়া করে ওটাকে ভাঙবেন না। তারপর কোনও রকমে সব শেষ হল। সব হারিয়ে ফেলেছি।' ', বললেন নির্যাতিতার মা।