আজ, এনুমারেশন ফর্ম জমার শেষ দিন। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা শুরু থেকেই যে কথাটা বলছি, এই প্রক্রিয়া অমানবিক। অসম্ভব হুড়োহুড়ির মধ্যে এই প্রক্রিয়া করা হচ্ছে। সেটা প্রমাণিত। যার ফলে বার বার তারিখ বদল করতে হচ্ছে। যে সময় নির্ধারিত হয়েছিল, তার মধ্যে শেষ হল না কেন? এখন অসম্ভব হুড়োহুড়ির মধ্যে গোটা জিনিসটা আপনি করতে চাইছেন। আর আমাকে বিএলওরা দেখিয়েছেন, তাঁরা তথ্য আপলোড করার চেষ্টা করছেন, ডিজিটাইজ করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। সার্ভার ডাউন। রাত ১২টা থেকে ৫টা অবধি কাজ করতে হয়েছে। নির্বাচন কমিশনের হাতে বাংলার মানুষর রক্ত।'