প্রতি বছরের মতো এবারও পুজোয় অন্য রূপে পাওয়া গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শ্রীরামপুরের RMS ময়দানে পাঁচ ও ছয়ের পল্লি সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে সপ্তমীর সকালে নিজেই পুজোয় বসলেন তৃণমূল সাংসদ। করলেন মন্ত্রোচ্চারণ। এমনকি ঢাকও বাজালেন নিজে। এবার ১১০ বছরে পা দিল এই দুর্গাপুজো। যা এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামেই বর্তমানে পরিচিত।