৭০ কোটি টাকার জাল নোট-সহ গ্রেফতার বেলঘরিয়ার দম্পতি। কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর বাসিন্দা দম্পতি পাকড়াও। এই দম্পতিকে গ্রেফতার করেছে নেপালের গোয়েন্দা দফতর। ২০২৪-এ নেপাল গেছিলেন অভিযুক্ত অরিন্দম ধর ও দীপা ধর। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রাঙ্ক ভর্তি নগদ। উদ্ধার করা হয়েছে ১২টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি।এই দম্পতি-সহ জাল নোট মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্য়ে একজন নেপালের নাগরিক।