দশ বছরেরও বেশি সময় ধরে রাজ্যসভায় এথিক্স কমিটির সদস্য ছিলাম। চার পাঁচ বারের বেশি বৈঠক হয়নি...এবার যত দ্রুত বৈঠক হল, তাতে হাসিই পাচ্ছিল', তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে যে ভাবে পার্লামেন্টের এথিক্স কমিটির বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল, তাতে প্রতিক্রিয়া সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।