পশ্চিমবঙ্গে বিজেপি জিততেই দিল্লিতে BJP-র সদর দফতরে বাজল বাংলা গান।পশ্চিমবঙ্গে বিজেপির জয় - ১৫ বছর পরে ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। অহঙ্কারের পতন, বৈশাখেই ঝরল ঘাসফুল।নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ - অঙ্গ-কলিঙ্গের পরে এবার বঙ্গ। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে অবশেষে ঝালমুড়ির সঙ্গে মিষ্টি খাওয়ার নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ। সন্ধেতেই যাচ্ছেন দিল্লির দফতরে। বেলাগাম দুর্নীতি, ক্ষমতার অহঙ্কার, সন্ত্রাস থেকে অনুপ্রবেশকারীদের মদতের বিরুদ্ধে জনাদেশ। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে কুপোকাত তৃণমূল। পার করতে পারল না ১০০-ও।