ABP Ananda LIVE : আজ দিল্লিতে সিবিআইয়ের মুখোমুখি হবেন থলপতি বিজয়। গত বছর ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে থলপতির সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তেই থলপতিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। মাদ্রাজ হাইকোর্ট প্রথমে এই ঘটনার তদন্তে সিট গঠন করে। পরে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয়।