নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ২ নার্স। বারাসাতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ২ নার্স। অসুস্থ এক নার্সের বাড়ি কাটোয়া, আরেকজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা, নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ। ব্রেন স্ক্যানের নমুনা দেখে নিপা ভাইরাস বলে সন্দেহ চিকিৎসকদের। নিপা আক্রান্ত কিনা, নিশ্চিত হতে নমুনা পাঠানো হল পুণের ল্যাবে। সম্প্রতি কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন অসুস্থ ২ নার্স? অসুস্থ ২ নার্স নিয়ে তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য দফতর: সূত্র। বাড়িতে গিয়ে অসুস্থ, অবস্থার অবনতি হওয়ায় আনা হয় বর্ধমান মেডিক্যালে। বর্ধমান মেডিক্যাল থেকে অসুস্থ নার্সকে আনা হল বারাসাতের হাসপাতালে। '১১০ থেকে ১২০ জনের সংস্পর্শে এসেছিলেন অসুস্থ ২ নার্স'। অসুস্থ ২ নার্সের সংস্পর্শে আসা প্রত্যেককেই আইসোলেশনে থাকার নির্দেশ।