জন্মদিনে দুঃসংবাদ পেলেন সনিয়া গান্ধী। আইনি নোটিস পেয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে সনিয়া গান্ধীকে নোটিস পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। নাগরিকত্ব বিতর্কে সনিয়ার অবস্থান জানতে চেয়েছে ওই বিশেষ আদালত। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রশ্ন করা হলে তিনি বলেন 'পুরো মিথ্যা বলছে, ওদের কাছে কোনও প্রমাণ নেই। উনি নাগরিকত্ব পাওয়ার পর থেকেই ভোট দিয়েছেন। পারলে প্রমাণ দেখাক। কী জানি কেন ওনার পিছনে পড়েছে। ৮০ বছরের হতে চলেছেন উনি। সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। এই বয়সে এসে এসব না শুনতে হলেই ভাল হত।'