'দিল্লিতে বিস্ফোরণ, গাড়িতে ছিল একজনই'। CCTV ফুটেজ খতিয়ে দেখে দাবি দিল্লি পুলিশের। তাহলে কি দিল্লির বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী বিস্ফোরণ? খতিয়ে দেখছে পুলিশ। যে গাড়িতে বিস্ফোরণ, সেই গাড়ির CCTV ফুটেজ প্রকাশ্যে'। CCTV ফুটেজে গাড়িটিকে পার্কিংয়ে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে। CCTV ফুটেজে দেখা গিয়েছে গাড়িতে ওইসময় একজনই ছিলেন, দাবি দিল্লি পুলিশের। গাড়িটি কোনদিক যাওয়ার কথা ছিল, তা জানতে দায়রাগঞ্জ এলাকায় তদন্ত চলছে। গাড়িটির যাতায়াতের রুট জানতে ১০০ টিরও CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশসূত্রে।