Lucknow Fire: লখনউয়ের আলিগঞ্জে তিনতলা বাড়িতে আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারাজেও। অগ্নিকাণ্ডের জেরে বাড়ির বারান্দা ভেঙে পড়ায় চারজন দমকলকর্মী আহত হয়েছেন। ২ দমকলকর্মীর আঘাত গুরুতর। জনবসতি এলাকায় আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়ায়।এক কিলোমিটার দূর থেকে আগুনের শিখা দেখা যাওয়ায়, আতঙ্ক আরও তীব্র হয়। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।