ঘণ্টাখানেক সঙ্গে সুমন হাইলাইটস (০৯-০১-২০২৬): এ এক অদ্ভূত ক্যাচ-22 সিচুয়েশন। এখানে তদন্তকারী সংস্থা বলছে, লাউডন স্ট্রিট এবং সেক্টর ফাইভে তল্লাশিতে তারা কোনও তথ্য নিতে পারেনি। কোনও ডেটা ব্যাক-আপ নিতে পারেনি -- কোর্টে পিটিশন দিয়ে ED এটা বলল আজ। উল্টোদিকে, তৃণমূল ঠিক উল্টো কথা বলছে। তারা তাদের পিটিশনে বলছে, তাদের যাবতীয় 'Confidential and Sensitive Data,' ছাব্বিশের ভোটের প্রচার সংক্রান্ত এবং প্রার্থী সংক্রান্ত যাবতীয় তথ্য -- সব ED বাজেয়াপ্ত করেছে। ED কেন এটা করেছে বলে তৃণমূল বলছে? পিটিশনে লেখা, এইজন্য ED এটা করেছে, যাতে সামনের ভোটে তৃণমূলের মারাত্মক রাজনৈতিক ক্ষতি হয় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনটাই বাংলায় যাতে না হতে পারে। আমি বলছি সলিলদা, কোন কাজির বিচার, এই তথ্য চুরি আর নথি চুরির সমাধান করবে বলতে পারেন?