ঘণ্টাখানেক সঙ্গে সুমন হাইলাইটস (০৯-০১-২০২৬): দেখুন, কী বলা যায় একে? অনেকে বলছেন, 'মুখ্যমন্ত্রীর ED অভিযান।' মানে, ঠিক যখন ED আইপ্যাক-কর্তার বাড়ি ও দফতরে অভিযান চালাচ্ছিল, তখন ED-র ওপর অভিযান চালিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ কলকাতা হাইকোর্টে ED তাদের পিটিশনে, মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বলছে, তা দেশের কোনও মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনও এজেন্সি, কোনওদিন বলেছে কি না সন্দেহ। ইডি বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের পুলিশের সাহায্যে Digital Devices, Electronic Storage Media, এবং Key documents -- 'চুরি' করেছেন। 'চুরি' শব্দটা আপনাদের কানে লাগল? শুধু এটা নয়, চারটে শব্দ পরপর ED-র পিটিশনে আজ ব্যবহার করা হয়েছে। এক, Forcibly removed, দুই, Seized away, তিন, Concealed এবং চার, Stolen. কে করেছেন? ED বলছে -- রাজ্যের মুখ্যমন্ত্রী। তন্ময় ঘোষ কী বলে?