ঘণ্টাখানেক সঙ্গে সুমন হাইলাইটস (০৯-০১-২০২৬) : দেখুন, বিজেপি বলছে কয়লার টাকা তৃণমূল চুরি করেছে আইপ্যাকের মাধ্যমে, এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কয়লার টাকা অমিত শাহের কাছে যাচ্ছে। আমার পরের বক্তা সায়নদীপের কাছে এই প্রশ্নে আসব, যে এও তো আরেক ধরণের মেরুকরণ। ED-রেড নিয়ে গত ছত্রিশ ঘণ্টায় যা চলছে, তাও তো আরেক ধরণের মেরুকরণ সায়নদীপ। বারবার ভোট আসে, চাপানউতোর চলে, তারপর কয়লার টাকা কে খেল, তা আর কোনওদিনই জানা যায় না। কোন তথ্য পাওয়ার জন্য ED রেড করল, আর কোন তথ্য ED-র হাতে যাওয়া আটকাতে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়লেন, তা কি আদৌ কোনওদিন জানা যাবে?