ঘণ্টাখানেক সঙ্গে সুমন হাইলাইটস (০৯-০১-২০২৬) : দেখুন, মুকুল রায়ের একটা কথা নিয়ে একসময়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। 'তৃণমূল মানেই বিজেপি, আর বিজেপি মানেই তৃণমূল।' গতকাল স্বয়ং মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যে তৃণমূল মানেই আইপ্যাক, আর আইপ্যাক মানেই তৃণমূল। আজ তৃণমূল তাদের পিটিশনেও বলছে, গত ছ-বছর ধরে আইপ্যাক তৃণমূলকে end-to-end, 360 ডিগ্রি ক্যাম্পেন সাপোর্ট দিচ্ছে। আর ED তাদের পিটিশনে আজই বলছে যে শুধু তিন বছরে, ২,৭৪২ কোটি টাকার বেআইনি কয়লা-পাচার হয়েছে। এই টাকার মধ্যে কুড়ি কোটি টাকা আইপ্যাক গোয়াতে ব্যবহার করেছে। প্রতীক জৈন গোয়াতে আইপ্যাকের দায়িত্বে ছিলেন। তাই তাঁর বাড়ি আর দফতরে রেড করতে গিয়েছিল ED. প্রদীপ্ত কী বলছে?