আজ সকাল ১১টায় ইন্ডিগোর CEO-কে তলব কেন্দ্রীয় কমিটির। ইন্ডিগো বিপর্যয়ে আজ বেলা ১২টায় লোকসভায় বিবৃতি দেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এক সপ্তাহ পরও ইন্ডিগো বিপর্যয়ে এখনও যাত্রীর হয়রানির শিকার হচ্ছেন। সকাল থেকে দিল্লি ও মুম্বই বিমানবন্দরে একের পর এক বিমান বাতিল। মুম্বই বিমানবন্দরে বাতিল ৯টি ইন্ডিগোর উড়ান। দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগো বাতিল করল ৬টি উড়ান। প্রচুর বিমান বাতিল হওয়ায় এক সপ্তাহে ইন্ডিগোর শেয়ারে ৯ শতাংশ পতন।