রাত ২টো নাগাদ ইএম বাইপাসে কালিকাপুরের কাছে সিংহবাড়ি মোড়ের কাছে ঘটে দুর্ঘটনা। গড়িয়া ঢালাই ব্রিজের দিক থেকে রুবির দিকে বাইকে যাচ্ছিল অলকেশ হালদার। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং সামনে থাকা একটি গাড়িতে তিনি ধাক্কা মারেন। এরপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে পাশে থাকা ডিভাইডারে পড়ে যান। এবং তাঁর মাথায় গুরুতর চোট লাগে। পুলিশ মনে করছে বাইকের গতি অনেক বেশি থাকার ফলে অলকেশ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। কামালগাজির কাছে এক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থায় কাজ করতেন তিনি। দক্ষিণ ২৪ পরগণার ঢোলাবাদের বাসিন্দা মৃত অলকেশ। কর্মসূত্রে থাকতেন গড়িয়ার ফর্তাবাদের সাহা পাড়ায়।