ABP Ananda LIVE: ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ১ ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। তাঁর মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভায়। ১৯ জুন উপনির্বাচন, ২৩ জুন ফল ঘোষণা। পশ্চিমবঙ্গ, গুজরাত, কেরল ও পাঞ্জাবের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।