সংসদে ফিরেই মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi)। মণিপুরে তিন মাসের বেশি সময় ধরে হিংসা চললেও, প্রধানমন্ত্রী একবারও সেখানে যাওয়ার সময় পেলেন না বলে এদিন মন্তব্য করেন রাহুল। মণিকপুরকে (Manipur Violence) ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করলেন তিনি।