শহর কলকাতায় বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার রেড রোডে ভিক্টোরিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্ট এবং গাছে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি। সেই গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে, ভেঙে যায় গাড়ির কাচ। শুধু তাই নয়, খুলে যায় সেফটি এয়ার ব্যাগও। দুর্ঘটনা ঘটার সময় বাবা ও ছেলে দু'জন ছিলেন ওই গাড়িতে। দুর্ঘটনায় আহত হন সেই দু'জনই। আপাতত এসএসকেএমে তাঁরা চিকিৎসাধীন।