এক্সপ্লোর

T20 World Cup 2026: অভিষেকের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, বরং ভারতীয় ওপেনারের সমালোচকদেরই কড়া বার্তা দিলেন অধিনায়ক সূর্যকুমার

Abhishek Sharma: অভিষেক শর্মা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন।

আমদাবাদ: তিনে তিন। রবি শাস্ত্রী থেকে কেভিন পিটারসেনের মতো প্রাক্তনীরা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) যাঁকে সবথেকে বড় গেমচেঞ্জার হিসাবে বাছাই করেছিলেন, সেই অভিষেক শর্মা (Abhishek Sharma) ভাঁড়ার এখনও শূন্য। গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে অভিষেক তিনটিতেই শূন্য রানে আউট হয়েছে। এবার অবশ্য শুরু হচ্ছে সুপার এইট। টুর্নামেন্টের বিজনেস এন্ডে অভিষেকের ফর্ম নিয়ে উদ্বিগ্ন অনেকেই। তবে সেই তালিকায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সপ্তাহান্তে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই অভিষেকের ফর্মের প্রসঙ্গ উঠে আসে। তবে সূর্যকুমার স্পষ্ট জানিয়ে দিচ্ছেন অভিষেক নিজের স্বভাবচিত ভঙ্গিমায় খেলুক, দলের প্রয়োজন সেটাই। পাশাপাশি সূর্যর আরও দাবি গত বছর অভিষেক নিজের চওড়া ব্যাটে ভারতীয় দলের বাকি ব্যাটারদের ফর্ম, দোষ, ত্রুটি ঢেকে দিয়েছিলেন, এবার বাকিদের অভিষেককে কভার দেওয়ার সময় এসেছে।   

সূর্য বলেন, 'অভিষেকের ফর্ম নিয়ে যাঁরা চিন্তিত, আমি তাঁদের নিয়ে চিন্তিত। হ্যাঁ, এখনও পর্যন্ত ও রান পায়নি। তবে ও যখন রান করে, তখন কী হয়, আমরা সবাই দেখেছি। এটা তো দলগত খেলা, এমন সময় সকলেরই আসে, যায়। বর্তমানে দলের প্রয়োজন ও যেন নিজের স্বভাবচিত ভঙ্গিমায় নিজের খেলাটা খেলে। সত্যি বলতে ও সেই চেষ্টাই করছেও। যদি ও সাফল্য পায়, তাহলে তো দারুণ বিষয়, আর না পেলে ওকে কভার দেওয়ার জন্য আমরা তো আছি। গত বছর ও আমাদের কভার করছিল। এক্ষেত্রে ওর জন্য আমরা তেমনটা করব।'

পাশাপাশি সূর্যকুমার যাদব আরও দাবি করেন তাঁদের মাথায় ম্যাচের পিচ কেমন হবে, সেই নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। ভারতীয় অধিনায়কের দাবি পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী কীভাবে মানিয়ে নিতে হয়, তা টিম ইন্ডিয়া ভালভাবেই জানে। 'আমার মতে আমরা যে কোনও ধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত। প্রথম ম্যাচ থেকে এখনও পর্যন্ত তো আমরা ভিন্ন ভিন্ন উইকেটেই খেলে এসেছি। প্রথম ম্যাচে ওয়াংখেড়ে থেকে গত ম্যাচের উইকেগুলি খুব চ্যালেঞ্জিং ছিল না, তবে খানিকটা জটিল ছিল। তবে দিনের শেষে এটাই বলব যে পাওয়ার প্লের পর কেমন খেলতে হবে এবং শেষের দিকে কেমন ব্য়াটিং করতে হবে, সেটা বোঝার জন্য আমরা যথেষ্ট ম্যাচ খেলেছি।' মত ভারতীয় নেতার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
Bangladesh vs Pakistan: নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছাই শাহিনরা, ৮ বছর পর পাকিস্তানকে হারাল বাংলাদেশ
নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছাই শাহিনরা, ৮ বছর পর পাকিস্তানকে হারাল বাংলাদেশ
IPL 2026: IPL উদ্বোধন নিয়ে ধোঁয়াশা, ভয়ঙ্কর ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ কেড়ে নেওয়া হবে? কী জানাল বোর্ড?
IPL উদ্বোধন নিয়ে ধোঁয়াশা, ভয়ঙ্কর ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ কেড়ে নেওয়া হবে?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget