এক্সপ্লোর

Michael Hussey: ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বড় প্রস্তাব নাকচ করলেন 'মিস্টার ক্রিকেট', কারণ কী?

England Cricket Team: ইংল্যান্ড ক্রিকেট দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের টেস্ট দলের নতুন কোচ হয়েছেন নিউজ়িল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।

সিডনি: তিনি অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি। গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ করত মিস্টার ক্রিকেট নামে। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি। কোচিং শুরু করেছেন মাইকেল হাসি (Michael Hussey)। চেন্নাই সুপার কিংসে সাপোর্ট স্টাফ হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

অজ়ি তারকা সেই হাসি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ক্রিকেট দলের থেকে বড় প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব তিনি নাকচ করে দিলেন।

ইংল্যান্ড ক্রিকেট দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের টেস্ট দলের নতুন কোচ হয়েছেন নিউজ়িল্যান্ডের স্টিফেন ফ্লেমিং। কিন্তু তাঁর নতুন সাপোর্ট স্টাফেরও প্রয়োজন। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় মাইকেল হাসি ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের পদ প্রত্যাখ্যান করেছেন। এর বদলে তিনি অস্ট্রেলিয়ান দলের সঙ্গে পার্ট-টাইম উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। উল্লেখ্য, মাইকেল হাসি এবং ফ্লেমিং চেন্নাই সুপার কিংসে একসঙ্গে কাজ করেছেন, তাই হাসির ইংল্যান্ডের ব্যাটিং কোচের পদ না নেওয়া অনেকের কাছেই চমকপ্রদ সিদ্ধান্ত ।

ইংল্যান্ডের নামী সংবাদপত্র দ্য গার্ডিয়ান-এর মতে, মাইকেল হাসি ব্যাটিং কোচের পদ গ্রহণের বদলে অস্ট্রেলিয়া দলের সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এতে তিনি পরিবারের জন্য সময় বার করতে পারবেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, দ্য হান্ড্রেড এবং ধারাভাষ্যকার হিসাবে চুক্তিও পূরণ করতে পারবেন। হাসি গত মাসে ফ্লেমিংয়ের সঙ্গে ব্যাটিং কোচের পদ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: মেসির অবসরের পর পাকাপাকিভাবে তুলে রাখা হবে আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি?

ইংল্যান্ড দল বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছে । পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে, তবে পরের অ্যাশেজ সিরিজের আগে প্রস্তুতি ঠিকঠাক করায় জোর দিচ্ছে তারা। অ্যাশেজের আগে ইংল্যান্ডকে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জও সামলাতে হবে ।

মাইকেল হাসি এখনও আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত রয়েছেন। তিনি The Hundred League-এ The Welsh Fire দলের হেড কোচের ভূমিকার পাশাপাশি Fox Sports-এর ধারাবষ্যকারও। ইংল্যান্ডের টেস্ট দলের নতুন হেড কোচ ফ্লেমিংয়ের সামনে নতুন সমস্যা দেখা দিয়েছে। তবে তাঁর সামনে মার্কাস ট্রেসকোথিকের মতো বিকল্প খোলা রয়েছে। ট্রেসকোথিক পাকিস্তানের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের ভূমিকা পালন করছেন।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget