এক্সপ্লোর

Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

Salman Ali Agha: সলমন আলি আঘাকে (Salman Ali Agha) যেভাবে রান আউট করেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ়।

ঢাকা: সলমন আলি আঘাকে (Salman Ali Agha) যেভাবে রান আউট করেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ়। বাংলাদেশ বনাম পাকিস্তান (PAK vs BAN) ওয়ান ডে সিরিজে শুক্রবারের যে ঘটনা ঘিরে তোলপাড় ক্রিকেটবিশ্ব। মেহেদি হাসান মিরাজের আচরণের কড়া নিন্দা চলছে বিশ্বজুড়ে। এরই মাঝে সতীর্থের পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস (Litton Das)। জানিয়ে দিলেন, নিয়মের মধ্যে থেকে প্রতিপক্ষের উইকেট তুললে অন্যায়ের কিছু নেই। মাঠে কেউ চ্যারিটি করতে নামেননি বলেও জানালেন লিটন।

কী এমন ঘটেছে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে? ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিয়ের সময়। ম্যাচের ৩৯তম ওভার চলছে, পাকিস্তানের স্কোর দু’শোর গণ্ডি পার করে গিয়েছে। ক্রিজে তখন দুই সেট হয়ে যাওয়া ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং সলমন আলি আঘা (Salman Ali Agha)। রিজওয়ান অর্ধশতরানের পথে এগোচ্ছেন, আর আঘা হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। পার্টনারশিপও শতরান পার করেছে। পাকিস্তান শেষ ১০ ওভারে বড় রান করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এমন সময়ই বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের এক বল সোজা ব্যাটে মিড অনের দিকে ঠেলে দেন রিজওয়ান। দৌড়ে বল ধরতে যান মিরাজ, অপরদিকে আঘাও ক্রিজে ঢুকতে মরিয়া। তাই প্রথমে দুজনে ধাক্কা লাগে। তারপরে আঘা নিজেই বল তুলে দিতে যাচ্ছিলেন মিরাজের হাতে। তবে মিরাজ হাতে বল পেয়েই উইকেট ভেঙে দেন। তখন ক্রিজের বাইরেই ছিলেন আঘা। আউটের আবেদন করেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তৃতীয় আম্পায়ার তাই রিপ্লে দেখে আঘাকে রান আউট ঘোষণা করেন।

তারপর থেকেই মিরাজকে নিশানা করছেন সকলে। বলা হচ্ছে, ক্রিকেটের স্পিরিট বিরোধী কাজ করেছেন বাংলাদেশের অধিনায়ক। যদিও লিটন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 'প্রথম কথা হচ্ছে, কেউই এখানে চ্যারিটি লিগ বা প্রদর্শনী ম্যাচ খেলতে নামিনি। যেহেতু নিয়মের মধ্যে থেকে এটা করা হয়েছে, তাই এতে অন্যায়ের কিছু দেখছি না। কারও ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কিন্তু ক্রিকেটার হিসাবে বলব ওটা আউট ছিল।'

বাংলাদেশের অধিনায়ককে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এক্স হ্যান্ডলে কাইফ লিখেছেন, 'এটা ঠিক হল না। উইকেট নেওয়ার যতই মরিয়া তাগিদ থাকুক না কেন, এই আউট করার কোনও যুক্তিগ্রাহ্য কারণ থাকতে পারে না। তাও আবার একজন অধিনায়ক করছে! তরুণরা মনে রেখো, বিশ্বকাপ ফাইনাল জেতার সুযোগ থাকলেও বাংলাদেশের অধিনায়ক যা করেছে কখনও কোরো না। পরিচ্ছন্নতা না থাকলে সেটা খেলাধুলো নয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs CSK Live Score: চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
Praful Hinge: ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
Shane Warne: ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
Advertisement

ভিডিও

ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?
Kolkata News: বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
Oh! Calcutta: পয়লা বৈশাখে নতুন খাবারের পসরা সাজিয়ে হাজির ওহ ক্যালকাটা, একঝলকে দেখে নিন মেনুতে কী কী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০৪.২৬) পর্ব ২:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
RailOne App Discounts : এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Embed widget