এক্সপ্লোর

Shakib Al Hasan: দেশে ফিরবেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার? উঠে যেতে পারে শাকিবের বিরুদ্ধে সব মামলা

BCB: এবার তাঁর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে ফেরার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)।

ঢাকা: তিনি শেখ হাসিনার দল আওয়ামি লিগের সাংসদ ছিলেন। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা হয়। সেই থেকে আর শাকিব আল হাসান বাংলাদেশে ফিরতে পারেননি। দেশছাড়া তিনি। এবার কি তাঁর দেশে ফেরার সম্ভাবনা তৈরি হল?

বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। আওয়ামি লিগের শুধু শীর্ষ নেতারাই নন, সাধারণ কর্মীরাও তারপর অন্তরালে চলে যান। যারা পারেননি তারা খুন-সহ একাধিক মামলার বোঝায় জর্জরিত। অনেকেই কারারুদ্ধ। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই বাংলাদেশের বাইরে রয়েছেন ক্রিকেটার তথা আওয়ামি লিগের সাংসদ শাকিব আল হাসান। খুন-সহ নানা মামলা রয়েছে বিশ্বের এক সময়কার এক নম্বর অবরাউন্ডারের বিরুদ্ধে।

এবার তাঁর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে ফেরার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাকিবকে নিয়ে এর আগে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। আবারও শাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়া সরগরম শাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে। গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন শাকিব। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে তাঁকে খেলতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেই গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন শাকিব। তারপরও তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া থেমে নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আসিফ আকবর জানিয়েছেন, শাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। এছাড়া শাকিবের সঙ্গে তাঁর নিয়মিত কথা হচ্ছে বলেও জানিয়েছেন আসিফ আকবর। বিসিবি পরিচালক আসিফ আকবর শুক্রবার এক টক শো-তে বলেছেন, ‘শাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। শেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। শাকিব বলেছে ও খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতি নিয়ে আমরা ওকে বাংলাদেশ দলে চেয়েছি।’

কিন্তু শাকিবের বিরুদ্ধে তো একঝাঁক মামলা! আসিফ বলেছেন, 'ওর বিরুদ্ধে মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে ওর আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব তাড়াতাড়ি মামলার ফাইলগুলো পৌঁছে দেব। পরবর্তী দায়িত্ব সরকারের।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

T20 World Cup: ভারতের মাটিতে সিরিজকেই সাফল্যের চাবিকাঠি বলছেন অ্যালেন, ফাইনালে উঠেই হুঁশিয়ারি দিলেন!
ভারতের মাটিতে সিরিজকেই সাফল্যের চাবিকাঠি বলছেন অ্যালেন, ফাইনালে উঠেই হুঁশিয়ারি দিলেন!
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজ়িল্যান্ড, রইল রেকর্ডবুকের ঝলক
টি-২০ বিশ্বকাপে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজ়িল্যান্ড, রইল রেকর্ডবুকের ঝলক
T20 World Cup 2026: ইডেনে বিশ্বরেকর্ড, অ্যালেনের সেঞ্চুরিতে তছনছ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে নিউজ়িল্যান্ড
ইডেনে বিশ্বরেকর্ড, অ্যালেনের সেঞ্চুরিতে তছনছ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে নিউজ়িল্যান্ড
SA vs NZ Live: ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget